
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা মরহুম ফজিলাতুননেছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের বাড়িতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী,ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম সেলিম,সহ-সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি), শিল্প ও বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস প্রমুখ।
