আরএফএলর ৩ প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতার সম্মাননা পেলো

চলতি বছরের জানুয়ারিতে সম্পন্ন হওয়া ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাট দেওয়ায় সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিউর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন এনবিআরর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।এবারের বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়। এরমধ্যে আরএফএল গ্রুপের তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।