
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের চিন্তা চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।এ সময় তারা অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের আর্থিক সহায়তা দেন।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।আমরা হতাহতদের সাহায্য-সহযোগিতা ও অনুদান দিয়েছি। এরপরও তাদের নিহতদের পরিবারের সদস্য ও আহতদের কর্মসংস্থান করা যায় কি-না সে বিষয়েও আলাপ-আলোচনার মাধ্যমে চিন্তা চলছে।
