
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তৈরি করার প্রয়াসে কাজ করছেন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতিমুক্ত হয়ে কাজ করি, তাহলে প্রতিটি সংস্থা এগিয়ে যাবে। আর এর সুফল ভোগ করবে দেশবাসী। এজন্য দুর্নীতিকে না বলতে হবে। তাঁত বোর্ডকেও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে হবে, এর সুফল ভোগ করবেন দেশের তাঁতীরা।তাঁত শিল্পীদের প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট কেন্দ্র স্থাপন, ঐতিহ্যবাহী মসলিন সুতা তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের পরিকল্পনা, প্রান্তিক তাঁতীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রী ২০১৬, ১৭ ও ১৮ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাঁত বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের হাতে মেরিট সার্টিফিকেট তুলে দেন।
