শিশু একাডেমির সামনে গাছ পড়ে আরো ১ জন নিহত

রাজধানীর শাহবাগ শিশু একাডেমি এলাকাতে গাছ পড়ার ঘটনায় আহত অবস্থায় শাহেরা খাতুন স্বপ্না (২৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।এ নিয়ে নিহত সংখ্যা বেড়ে দুইজন হয়েছে।শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপ্নার মৃত্যু হয়।এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বইমেলা থেকে যাওয়ার পথে বাংলা একাডেমির সামনে স্বপ্নাসহ বেশ কয়েকজনের ওপরে আকস্মিক একটি নারকেল গাছ ভেঙে পড়ে যায়।পরে সেদিনই হাসপাতালে মিতু ঘোষ (২২) নামে এক নারী নিহত হন।নিহত স্বপ্না মা-ভাইয়ের সঙ্গে রাজধানীর মুগদায় নিজেদের বাসায় থাকতেন। তাদের বাসার ভাড়াটিয়া তামজিদ রনি বিষয়টি নিশ্চিত করেন।