
বিশেষ সংবাদদাতা :
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়,যা কিছু ভালো,যা কিছু প্রথম,যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
২৩ ফেব্রুয়ারি ২০১৯,শনিবার।১১ ফাল্গুন,১৪২৫ বঙ্গাব্দ।উল্লেখযোগ্য ঘটনা।১৮৫৪- অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।১৯৪৭- দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO) প্রতিষ্ঠিত হয়।১৯৬৬- সিরিয়ার অভ্যুত্থানে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন বাথপন্থি সরকার অপসারিত হয়।১৯৬৯- বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে।লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ।এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।১৯৯৯- কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহে অভিযুক্ত হন।
