১ম পুরুষ হ্যান্ডবললীগের শুভ উদ্বোধন

আজ শনিবার,দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১ম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগ-২০১৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন ঘোষনা করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা।এছাড়াও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলাম ও গোলাম হাবিব লিগ কমিটির সম্পাদক এস.এম.খালেকুজ্জামান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলার ফলাফল :১।দুপুর ৩.৩০ টায় উদ্বোধনী খেলায় ফ্লেইম বয়েজ ক্লাব ৩৭-১২ গোলে মনসুর র্স্পোটিং ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৭ গোলে এগিয়ে ছিল।এছাড়া আজ নিম্নবর্ণিত খেলাগুলো অনুষ্ঠিত হয় :১।দুপুর ২.১৫ টায় খেলায় জুরাইন জনতা ক্লাব ২৬-১৪ গোলে সর্তীথ ক্লাবকে পরাজিত করে।প্রথমার্ধে বিজয়ী দল ১৩-০৮ গোলে এগিয়ে ছিল।আগামীকাল ২৪ ফেব্রুয়ারি নিম্নবর্ণিত খেলাগুলি অনাষ্ঠিত হবে :১।দুপুর ২:১৫ টায় সর্তীথ ক্লাব বনাম মনসুর র্স্পোটিং ক্লাব।২।দুপুর ৩:৩০ টায় ফ্লেইম বয়েজ ক্লাব বনাম পূর্বাচল পরিষদ।৩।বিকাল ৪:৪৫ টায় স্টার র্স্পোটস বনাম জুরাইন জনতা ক্লাব ।