
একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দলনে রূপ দিয়েছিলেন,যার হাত ধরে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ভাষা আন্দোলনের পথ ধরেই আজ আমরা স্বাধীন শীর্ষক আলোচনা সভায় ডা.মালেক এ কথা বলেন।১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৩ সালে যে প্রথম প্রভাতফেরি,সেটি খালি পায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল। এই সময় পর্যন্ত যতগুলো ঘটনা, সবকিছুতেই বঙ্গবন্ধুর স্মৃতি অম্লান।
