
শুক্রবার নয়াদিল্লিকে সরাসরি হুমকি দিলেন আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর প্রথম থেকেই এ হামলার জন্য ইসলামাবাদ সরকারেক দায়ী করে পাকিস্তানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে চলেছে ভারত।প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ বিভিন্ন কর্মকর্তারা পাকিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।শুধু তাই নয়,পাকিস্তানকে গোটা বিশ্বে একঘরে করারও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মোদি।বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,ভারত হামলা চালালে তার দেশ বসে থাকবে না।তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।ইমরানের এই নির্দেশের পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধক্ষেত্রে তারা ভারতকে উপযুক্ত জবাব দেবে।জেনারেল আসিফ গফুর দাবি করেন,ভারত যুদ্ধ শুরুর চেষ্টা করছে কিন্তু আমরা তা করছি না। আমরা শুধু আমাদের দেশকে রক্ষার চেষ্টা করছি যা আমাদের অধিকার।




