মমতা সমবেদনা জানালেন চকবাজারে অগ্নিকাণ্ডে

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এক টুইট বার্তায় মমতা বলেন,বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম।নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।