
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অমর একুশে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন,আমি মনে করি আমাদের যারা আদালতে আছেন, তারা যদি মাতৃভাষায় লেখার অভ্যাসটা করেন,সেটা অন্তত স্বল্পশিক্ষিত যারা তাদের জন্য সুবিধা হবে।ইংরেজি যে রায়টা দেওয়া হয়,সেই রায়ে কি বললো তা জানতে নির্ভর করতে হয় আইনজীবীর ওপর।তিনি (আইনজীবী) যা বুঝিয়ে দেবেন,সেটাই বুঝতে হবে,নিজে পড়ে জানার কোনও সুযোগ থাকে না।অনেক সময়ই তাদের হয়রানির শিকার হতে হয়।অথবা তাদের অন্যভাবে ব্যবহারও করা হয়।মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষা জানা, এটা অপরিহার্য। আজকে বিশ্ব- গ্লোবাল ভিলেজ।আমাদের ভাষাগতভাবে যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।পৃথিবীর সব দেশে কিন্তু নিজের ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে একটা দ্বিতীয় ভাষা শিক্ষা নেয়।কাজেই দ্বিতীয় ভাষা হিসেবে অন্য ভাষা শিক্ষার সুযোগ কিন্তু আমাদের দেশে আছে। ইতোমধ্য ৯টি ভাষা দিয়ে একটি অ্যাপস তৈরি করে দিয়েছি আমরা।এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ।ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছি।
