
শিশুধরা সন্দেহে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের লম্বাশিয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।রোহিঙ্গাদের হামলায় আহতরা হলেন,জার্মান সংবাদিকরা ইয়োচো লিওলি,এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু,তাদের সঙ্গে আহত বাংলাদেশি দোভাষী মো. সিহাব উদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০)।উখিয়া থানা পুলিশের ওসি মো.আবুল খায়ের জানান,জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে কিছু রোহিঙ্গা শিশুকে কাপড় কিনে দিচ্ছিলেন।এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।রোহিঙ্গাদের হাত থেকে সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও আহত হন।রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তাদের কাছে থাকা ক্যামেরা,কাগজপত্রসহ (পাসপোর্ট) জিনিসপত্র ছিনিয়ে নেয়।আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটে তা তিনি (ওসি) জানাতে পারেননি তিনি।
