৭৮ জনের মরদেহ উদ্ধার

চকবাজারের কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।তিনি বলেন, মৃতে সংখ্যা আরও বাড়তে পারে।যেহেতু এখানে কেমিক্যাল গোডাউন,প্রচুর রাসায়নিক পদার্থ ছিল।ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আশঙ্কা ছিল আশপাশে আরও বেশি ছড়িয়ে যাওয়ার।ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে তা নিয়ন্ত্রণে আনা গেছে। এখন পুরো ভবন খুঁজে দেখা হচ্ছে আর কোনো মৃতদেহ রয়েছে কি না।আমরা মনে করছি, আরও কয়েকজনের মৃতদেহ থাকতে পারে।পুরো ভবনটি খুঁজে দেখার পর তা বোঝা যাবে।আগুনের কারণে গাড়িগুলো বিস্ফোরিত হয়।আরেকটি গাড়ি ছিল,যার ভেতর ছিল অনেকগুলো সিলিন্ডার।ওই সিলিন্ডার হয়তো আশপাশের বাড়িতে ও হোটেলে গ্যাস সরবরাহের জন্য ছিল।ওই গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়।এ কারণে মৃত ব্যক্তির সংখ্যা ও ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়।আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।এ ছাড়া তিনটি হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি দেওয়া হয় আগুন নেভানোর জন্য।