
এক হাজার টাকার লাল নোট বাতিলের ঘোষণা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ মে) বিকালে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি এম আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে ১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক- এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন। বিষয়টি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
