
আজ বুধবার থেকে শুরু হয়েছে ওয়ালটন ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতা ২০১৯ সকালে পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্টিনো বাংলাদেশ ও অ্যাক্টিনো রিসার্চ ইনকরোপোরেশন কানাডা এর চেয়ারম্যান প্রফেসর ড. ইসমেত আরা এবং এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন ও মানব সম্পদ) মীর মো. মোতাহার হাসান।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।উদ্বোধনী দিনে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি দল।দলগুলো হল বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ আনসার,বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) ও ইউএসসিডি গাজীপুর।সকালে গ্রুপপর্বের ম্যাচে ইউএসসিডি গাজীপুর ১২-০ পয়েন্টে ঢাকা জেলাকে হারায়।বাংলাদেশ পুলিশ ২১-০ পয়েন্টে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়েছে।বাংলাদেশ আনসার ২৫-০ পয়েন্টে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে।আর বিজেএমসি ১৬-০ পয়েন্টে হারিয়েছে কমিউনিটি স্পোর্টস ক্লাব সাভার ঢাকাকে।তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত।যেখানে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়ছে।দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে খেলবে এবং সেখান থেকে বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে।
