মুক্তিযোদ্ধার ড্র রহমতগঞ্জের কাছে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। দুটি গোলই করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা।১৪ ও ২০ মিনিটের গোলে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।লিগে ৭ গোল তার,এতে এককভাবে শীর্ষ গোলদাতার আসনে বসেছেন তিনি।দুই গোলে এগিয়ে যাওয়ার ৪ মিনিট পর মিডফিল্ডার ইউসুকে কাতো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয় মুক্তিযোদ্ধা।দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোলে সমতা ফেরায় রহমতগঞ্জ।৫২ মিনিটে সিও জুনাপিও ব্যবধান কমান।৭ ম্যাচে চতুর্থ ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪।এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৭, তাদের অবস্থান ৮ নম্বরে।