
ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোডের অভিযোগে ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সালমান মুক্তাদিরকে এ জিজ্ঞাসাবাদ করে।মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে এলে তার জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন,ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রীর (মোস্তাফা জব্বার) সেইফ ইন্টারনেট বা নিরাপদ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপি এর সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করে।তবে জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য সালমান মুক্তাদিরের কাছ থেকে পাওয়া গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে।
