ক্রাউন প্রিন্স ও ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে

সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।বৈঠকের এক পর‌্যায়ে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের সঙ্গে সাপ্তাহিক বৈঠক মজলিস এ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ক্রাউন প্রিন্স।শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মজলিস বৈঠক চলাকালে তার পাশে বসার অনুরোধ করেন বলে জানান পররাষ্ট্র সচিব।