
রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী সুলতান আল মানসুরীর উপস্থিতে চারটি সমঝোতা স্মারক সই হয়।পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম,সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পাশাপাশি বসে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।সেখানে সন্ত্রাস,নিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেন দুই প্রধানমন্ত্রী।চারটি সমঝোতা স্মারকের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে বিনিয়োগ বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ,দুবাই রয়েল পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুক আল মাকতুম।মাতাবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও দুবাই রয়েল পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুক আল মাকতুম।বন্দর উন্নয়ন, মুক্ত অর্থনৈতিক অঞ্চল এবং রেল, বিদ্যুৎ-জ্বালানি, পর্যটনসহ আরও কয়েকটি সেক্টর সহযোগিতায় বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি ও দুবাই সরকারের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন শিপিং মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ ও ডিপি ওয়ার্ল্ডয়ের চেয়ারম্যান সুলতান আহমদ বিন সোলাইয়েম।এ্যামিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানি লিমিটেডের (ইএনওসি) সঙ্গে সমঝোতা স্মারকে সই করেন বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ইএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফালাসি।
