ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ‌্যবিধি মেনে শুধু জরুরি পণ‍্যবাহী গাড়ি ও অ‌্যাম্বুলেন্স পার করা হবে।

বিআইডব্লিউটিসি শুক্রবার দুপুরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ব‌লে নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানি‌য়ে‌ছেন। ৭ জুলাই থে‌কে দ্বিতীয় দফায় এক সপ্তা‌হের জন‌্য ক‌ঠোর লকডাউন চল‌ছে।