মোটর গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুরে মো. শিপন (২৪) নামে এক মোটর গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনয়নের রমনিরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মো. শিপন সুলতানপুর গ্রামের মৃত সফি উল্যার ছেলে।ইমন নামে কিশোরগঞ্জের এক যুবক তার গ্যারেজে সহকারী হিসেবে কাজ করেন।শনিবার রাতে কাজ শেষ করে ইমন ও শিপন গ্যারেজেই ঘুমিয়ে পড়েন।সকালে অটোরিকশার চালকরা এসে শিপনকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে দোকানের সাটার খোলা দেখে তারা ভেতরে ঢুকে শিপনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।