প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার মারা গেছেন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার।

আজ শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।