রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে আগুন

রাজধানীর মতিঝিলে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

আজ ২২ মার্চ সোমবার দুপুরে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মতিঝিলের বক চত্বরে এনআরবিসি ভবনের ৭ তলায় এই আগুন লাগে। দুপুর ১.৩৫ এই আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।