ফাইভ-জি শুরু হবে টেলিটক দিয়ে

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।ফাইভ-জি রেডিও তরঙ্গের ব্যবহার আরও বেশি নিশ্চিত করবে এবং একইসময় একই স্থানে বেশি মোবাইল ফোন ইন্টারনেটের সুবিধা নিতে পারবে।তিনি বলেন,প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছেন।তারই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো।সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।সপ্তম বারের মতো অনুষ্ঠিত আন্তঃবিভাগ টুর্নামেন্টে টেলিটকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশন মার্কেটিং ও প্রজেক্ট বিভাগকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দীন এবং জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ওয়াসিম সরকার উপস্থিত ছিলেন।