
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর সন্ত্রাসীদের গুলিতে শুভরাড়া ইউনিয়নের পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নূর আলী (৫০) নিহত হয়েছেন। একই সময়ে তার ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (০৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলী ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাববুরহাট এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা কাছ থেকে তাকে গুলি করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নূর আলী। তার ছেলে ইব্রাহিমের পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা গুলি করে মেম্বারকে হত্যা করছে তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
