সব হাসপাতালে বৈদ্যুতিক যন্ত্রপাতি খতিয়ে দেখা হবে

আজ শুক্রবার বারিধারাস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মন্ত্রী বলেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। দেশের সব মেডিক্যাল হাসপাতাল পুরানো হয়ে গেছে।হাসপাতালগুলোর ফায়ার ফাইটিং সিস্টেম আধুনিক করা প্রয়োজন।ফায়ার ফাইটিং সিস্টেম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হবে।নিয়মিতভাবে অগ্নি নির্বাবক মহড়ার ব্যবস্থা করা হবে।এই ঘটনার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ৩৮৫ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুইজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আশপাশের সবগুলো হাসপাতালে মোট ৪৯২ জন রোগীকে ভর্তি করা হয়েছে।যখন আগুন লাগে তখন হাসপাতালে ১২শ রোগী ভর্তি ছিলেন।