বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে

বৃহস্পতিবার ঘরের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।বসুন্ধরা কিংসের এটি পাঁচ ম্যাচে পঞ্চম জয়।নিজেদের পঞ্চম ম্যাচে জিততে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বিগ বাজেটের দলটিকে।বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে। আবাহনীর পয়েন্ট ১৫ হলেও তারা এক ম্যাচ বেশি খেলেছে বসুন্ধরা কিংসের চেয়ে।৬ ম্যাচে তৃতীয় হারে রহমতগঞ্জ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে।