স্বপরিবারে করোনা ভ্যাকসিন নিলেন জনাব সাবের হোসেন চৌধুরী এমপি

মোঃ রাসেল

ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এম.পি স্বপরিবারে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি, ২০২১) মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে জনাব সাবের হোসেন চৌধুরী বলেন, সারা বিশ্বে মাত্র ২০ থেকে ২২টি দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আজকে আমরা আগাম এ ভ্যাকসিন নিতে পারছি।