কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব সম্পাদক জাহাঙ্গীর

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাসিব বিন শহিদকে সভাপতি ও জাগো নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডিবিসি নিউজের লিটন মাহমুদ, যুগ্ম সাধারণ রাইজিংবিডির মামুন খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের তোফায়েল হোসাইন, অর্থ সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক কালের কণ্ঠের মাসুদ রানা ও প্রচার, প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউনের মেহেদী হাসান।

আর কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে একাত্তর টেলিভিশনের নাদিয়া শারমিন, নাগরিক টিভির ফারহা হোসাইন ও ডেইলি স্টারের ইমরুল হাসান বাপ্পি।

এছাড়া প্রথম আলোর আদালত প্রতিবেদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকারকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে।