
মোঃ রাসেল
আজ বুধবার (০৬ জানুয়ারি) কলাবাগান থানার উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ। এছাড়া অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের ও কলাবাগান থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
