ভাষানটেকে সড়ক অবরোধ

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে বস্তি উচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে কয়েকটি বস্তির মানুষ সিআরপি-ধামালকোট সড়কে অবস্থান নেয়।পরে পুলিশ তাদের আশ্বস্ত করলে সরে যায় বস্তিবাসী।ডিএনসিসি গত কয়েক দিন ধরে মিরপুর-১ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে। সোমবারও (১১ ফেব্রুয়ারি) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর-১, শাহ আলী মাজার গেট ও সনি সিনেমা হল এলাকায় অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর-১০ এলাকায় অভিযান শুরু হবে দুপুর ১২টায়।ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। তিনি বলেন, মঙ্গলবার মিরপুর-১০ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।