
সোমবার ১১ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন।ইলিয়াস বলেন,দেশের বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। চলতি মাসের ১৮ তারিখে প্রতিবেদন দেওয়ার কথা।আমরা ওইদিনের অপেক্ষায় থাকবো। এরপরই প্রতিবেদন প্রকাশে কোনো অজুহাত হলে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাওয়া হবে।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
