
মোঃ রাসেল
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ১৩টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে “ওয়ালটন ফেডারেশন কাপ-২০২০” এর খেলা আগামী ২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রোববার দুপুরে উক্ত প্রতিযোগিতার ‘লোগো উন্মোচন’ ও ‘ড্র’ অনুষ্ঠান আজ মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে শেখ রাসেল ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাবকে নিয়ে ‘বি’ গ্রুপ। ‘সি’ গ্রুপে বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস। ‘ডি’ গ্রুপে আবাহনী ও মোহামেডানের সঙ্গী বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্পোর্টিং।
এসময় ‘উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহসভাপতি এবং প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মূর্শেদী। ওয়ালটন গ্রুপে নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইউনুস চৌধুরী ও ১৩ ক্লাবের প্রতিনিধিরা।
