
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাজধানীর ধানমন্ডি ও ফার্মগেট এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।সারওয়ার আলম জানান,ঝিগাতলায় জয়যাত্রা,নবদিগন্ত,অনন্য ও ব্লেইজ নামে চারটি কোচিং সেন্টারের কার্যক্রম চালানোর দায়ে সিলগালা করা হয়েছে।ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে মবিডিক কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পেয়ে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে।গ্রিনরোডের বসু কোচিং সেন্টারের কামরুল হাসান, নুরল আলম ও রাজু সরকারকে এক মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে।
