১২ নং ওয়ার্ডে হাম-রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইন শুরু

দেশবাংলা ডেস্ক

আজ শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র নগর স্বাস্থ্যকেন্দ্র গুলবাগে শিশুদের হাম ও রুবেলা টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন।

কর্মসূচিতে বলা হয়, ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত সকল শিশু এই টিকা কর্মসূচির আওতায় আসবে। এই ক্যাম্পেইন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।