রংপুর জেলা আ.লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়

দেশবাংলা ডেস্ক :রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। এতে তিন বছর মেয়াদি (২০১৯-২০২২) কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৭ ডিসেম্বর) এ কমিটি অনুমোদন করেছেন। উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন।