
দেশবাংলা ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রর বাবা মরহুম এ.কে.এম হারুন অর রশীদ খানের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে বরিশালের মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও খাবারের আয়োজন করা হয়।
কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, বাবাহীন পৃথিবীটা বেশ অদ্ভূত। যাদের বাবা নেই তারা কেবল জানেন বাবার অনুপূস্থিতিটা কেমন। আর আজ বাবাকে ছাড়া চলতে হচ্ছে প্রতিটা মুহূর্ত । তাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
