ইরফান সেলিমের বাসা থেকে বিদেশি মদ, বিয়ার, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের ‘চাঁন সরদার দাদা বাড়ি’ থেকে অবৈধভাবে মজুত রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে বেডরুম থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ইরফান সেলিম থাকেন। সেখানে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রের কোনও লাইসেন্স নেই। আর ওয়াকিটকিগুলোও অবৈধ, ওয়াকিটকিগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারেন।