
ওডিশায় কনসার্ট করতে গিয়েছিলেন ভারতীয় শিল্পী সোনু নিগম। সেখান থেকে মুম্বাই ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নেওয়া হয় কাছের নানাবতী হাসপাতালে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি দুই দিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে তার আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি।
