
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে এসে ওয়ালটন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ অভিব্যক্তি জানান তিনি।এ সময় ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মোজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
ওয়ালটন পণ্যের গুণগত মান ঠিক রেখে সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করায় তিনি ভূয়সী প্রশংসা করেন।সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব কারখানায় তৈরি নতুন সাইড বাই সাইড ওয়ালটন ফ্রিজ দেখে তিনি বলেন ‘আমি অভিভূত’।বাণিজ্য মেলা চলবে আগামী ৯ জানুয়ারি শনিবার পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্ক ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে মেলা।
