
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে অংশ নেন এই হলিউড অভিনেত্রী।বৈঠক শেষে ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি অ্যাঞ্জেলিনা জোলি সন্তোষ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাঞ্জেলিনা জোলি পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও বৈঠক করেন।হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ৪ দিনের সফরে সোমবার ঢাকায় আসার পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
