
ফাইনালে যাওয়ার প্রথম সুযোগটি হারিয়েছে রংপুর রাইডার্স।প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ঢাকা এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ও ঢাকার মধ্যে যারা জিতবে তারাই শুক্রবার কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলবে।
