সাংবাদিক চকোর মালিথা’র পিতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দেশবাংলা ডেস্ক

চ্যানেল আই -এর সংবাদ প্রযোজনা বিভাগে কর্মরত চকোর মালিথা’র পিতা, রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিম উদ্দীন মালিথা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।