
মোঃ রাসেল
আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশনের সভাপতি কে হচ্ছেন একটু পরেই জানা যাবে। বিশেষ সাধারণ সভা শেষে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।
বাফুফে নির্বাচনকে কেন্দ্র করে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এখন উৎসবমুখর। এমনকি হোটেলের বাহিরে ফুটবলপ্রেমীরা অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কে হবে বাফুফে সভাপতি তা জানার জন্য ।
