
মোঃ রাসেল
খিলগাঁও থানা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) খিলগাঁও থানা আওয়ামীলীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতের পর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন খিলগাঁও থানা আওয়ামীলীগ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি জনাব লায়ন শরীফ আলী খান এবং সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাহবুবুল আলম মাহবুব। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
