
মোঃ রাসেল
১২ নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শাহজাহানপুর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র তার কার্যালয়ে জন্মদিন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন।
কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মামুন রশিদ শুভ্র ( বর্তমান ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ,সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ)। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
