
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে,একজন ক্রেতা বিকাশ অ্যাপে পেমেন্ট করলে বইয়ের প্রচ্ছদ দামের চেয়ে ৩২ দশমিক ৫ শতাংশ কম দামে বই কিনতে পারবেন।
বইমেলায় প্রকাশকরা ২৫ শতাংশ ছাড় দিয়ে থাকেন। এর সাথে বিকাশ অ্যাপে পেমেন্টে আরও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।মেলা চলাকালীন একজন ক্রেতা বিকাশ অ্যাপে অথবা বিকাশ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ক্রেতারা বইয়ের স্টলগুলোতে কিউ আর কোড স্ক্যান করে খুব সহজে অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন।১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেষ হাসিনা মেলার উদ্বোধন করবে। চলবে পুরো মাস জুড়ে।এবছর মেলায় ২৮০টি প্রকাশনীর স্টলে বিকাশ পেমেন্ট করে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রকাশনীর তালিকা বিকাশের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে পাওয়া যাবে।
