২য় বছরে পদার্পণ করল “দেশবাংলা বিডি ২৪.কম”

দেশবাংলা ডেস্ক

দেশজুড়ে লাখো মানুষের মন জয় করে ২য় বছরে পদার্পণ করল “দেশবাংলা বিডি ২৪.কম”।

দেশবাংলা বিডি ২৪.কমের সম্পাদক তাসনিম তাপসী বলেন, পাঠকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। সবার সহযোগিতা আর অংশ গ্রহণেই “দেশবাংলা বিডি ২৪.কম” সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই ২ বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবদান রেখেছে দেশবাংলা বিডি ২৪.কম।

তিনি বলেন, দেশবাংলা বিডি ২৪.কমের গ্রাহকের চাহিদাও বেড়েছে। লেখক, পাঠক,বিজ্ঞাপনদাতা ও শিল্পী-কলাকুশলীদের কাছে দেশবাংলা বিডি ২৪.কম জনপ্রিয়তার অর্জন করতে সক্ষম হয়েছে। সকলের সহযোগিতায় দেশবাংলা বিডি ২৪.কমের এ গৌরব অর্জন করা সম্ভব হয়েছে।

আজকের এ বিশেষ মুহূর্তে দেশবাংলা বিডি ২৪.কম পত্রিকার পক্ষ থেকে পত্রিকাটির শুভ জন্মদিনে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, প্রতিনিধি, সুধীজনসহ সকলকে জানাই শুভেচ্ছা। আপনাদের সবার সহযোগিতায় দেশবাংলা বিডি ২৪.কম আজ দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠক প্রিয়তা অর্জন করতে পেরেছে । আমরা স্বাধীন, নিরপেক্ষ, সৎ ও সাহসী সাংবাদিকতা করব।আমরা পেশাদারি দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সব সময় সচেষ্ট থাকব। আমরা পরিবর্তনের সহযোগী হব। আমরা গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের পক্ষের মূল্যবোধকে ধারণ করব।