
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি।তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে অধিবেশনের শুরুতে সংসদে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সাংসদ মাশরাফি বিন মর্তুজা।অবশেষে প্রথমবারেরমত আজ সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি।শনিবার এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন জাগো নিউজের এই সংবাদদাতার কাছে।নির্বাচনের মাত্র ৫ দিন পরই শুরু হয়ে যায় বিপিএলের জমজমাট লড়াই। মাশরাফি বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বে গত আসরে রংপুর বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারও রাউন্ড রবিন লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে যাচ্ছে রংপুর। মাশরাফির তুখোড় নেতৃত্বের কারণে এবারও বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে রংপুরের সমর্থকরা।এবার তার ভক্তদের সেই অপেক্ষার প্রহরও শেষ হতে যাচ্ছে। আজ বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হবে সংসদের মুলতবি বৈঠক। ৩০ জানুয়ারি অধিবেশন শুরুর দিনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। সংসদের যাত্রার শুরুর দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়।
