বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা আইসিইউতে

দেশবাংলা ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাকে আইসিউইতে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রফিকুল ইসলাম মিঞা তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে আইসিইউতে নেওয়া হয়েছে।নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে।তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।